ডাঃ আহম্মেদ সারওয়ার মুর্শেদ

লিভার ক্যান্সার চিকিৎসা

লিভারের টিউমারের মধ্যে যে টিউমারটি আমরা সবচেয়ে বেশি দেখে থাকি সেটি হলো হেপাটোসেলুলার কারসিনোমা (HCC), যাকে আমরা সাধারন ভাবে লিভার ক্যান্সার বলে থাকি। প্রাথমিক অবস্থায় ধরা পড়লে অপারেশন করে ক্যান্সার নিমূল করা লিভার ক্যান্সার রোগের সর্বত্তম চিকিৎসা।

কিন্তু অধিকাংশ রোগীর ক্ষেত্রে তা করা সম্ভব হয় হয় না, কারন আমাদের দেশে অধিকাংশ রোগী দেরীতে ডাক্তার এর সরানাপনড়ব হন। যেসব রোগীর ক্ষেত্রে অপারেশন করা সম্ভব হয় না, সে রোগীকে কেমোথেরাপি (ইনজেকশনের মাধ্যমে ধমনীতে ক্যান্সারের ঔষুধ প্রয়োগ) দিয়ে এরোগের চিকিৎসা করা হয়। কিন্তু এর কার্যকারিতা খুবই সীমিত এবং পার্শ্ব প্রতিক্রিয়াও অনেক বেশি। তবে আশার কথা হলো বর্তমানে নতুন নতুন চিকিৎসা পদ্ধতির সফল প্রয়োগের ফলে এ রোগের চিকিৎসায় এক আমুল পরিবর্তন এসেছে।

এই নতুন চিকিৎসা পদ্ধতিগুলো লোকাল এব্লেটিভ থেরাপী (Local Ablative Therapy) নামে পরিচিত। এই পদ্ধতিগুলোর মাধ্যমে অত্যন্ত কার্যকরী ভাবে লিভার ক্যান্সার চিকিৎসা করা যায়। প্রাথমিক অবস্থায় রোগ নির্নয় হলে বর্তমানে লিভার ক্যান্সার চিকিৎসায় এ পদ্ধতির সফল প্রয়োগের মাধ্যমে টিউমারকে (লিভার ক্যান্সার) প্রায় ধংস করে ফেলা সম্ভব। এ কারনে লিভার ক্যান্সার চিকিৎসায় এই পদ্ধতি সারা বিশ্বে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে ও স্বীকৃতি  পেয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *